Skip to content
আদিপুস্তক২৩

আদিপুস্তক ২৩

  1. সারা একশ সাতাশ বছর বেঁচেছিলেন; এটাই ছিল সারার জীবনের বছর ।

  2. তিনি কানানের কিরিয়গ-আরবা, অর্থাৎ হেবরোনে মারা গেলেন । আব্রাহাম সারার জন্য শোক করতে ও কাদতে এলেন।

  3. তারপর আব্রাহাম মৃত স্ত্রীর পাশ থেকে উঠে হেতের সন্তানদের সঙ্গে কথা বললেন। তিনি বললেন,

  4. “আমি তোমাদের মধ্যে একজন বিদেশি ও অতিথি । তোমাদের মধ্যে আমাকে একটি কবরস্থানের অধিকার দাও,

  5. হেতের সন্তানরা আব্রাহামকে উত্তর দিল,

  6. “প্রভু, আমাদের কথা শুনুন। আপনি আমাদের মধ্যে ঈশ্বরের একজন মহান নেতা। আমাদের সবচেয়ে ভালো কবরস্থানে আপনার মৃতাকে কবর দিন । আমাদের মধ্যে কেউ তার কবরস্থান আপনাকে অস্বীকার করবে না।” পৃষ্ঠা 4

  7. আব্রাহাম উঠে সেই দেশের লোকদের, হেতের সন্তানদের সামনে নত হলেন।

  8. তিনি তাদের বললেন, “যদি তোমরা সম্মত হও যে আমি আমার মৃতাকে কবর দেব, তবে আমার কথা শুনো এবং সোহার পুত্র এষ্রোণের কাছে আমার জন্য অনুরোধ করো,

  9. যেন তিনি মখপেলার গুহাটি আমাকে দেন, যা তার ক্ষেতের শেষে আছে। তিনি যেন সম্পূর্ণ দামের বিনিময়ে, তোমাদের সামনে, আমাকে এটি কবরস্থানের সম্পত্তি হিসেবে দেন ।”

  10. ১০এফ্রোণ তখন হেতের সন্তানদের মধ্যে বসে ছিল | সে নগরের ফটকে প্রবেশকারী সব হেতীয়দের সামনে আব্রাহামক্কে উত্তর দিল,

  11. ১১“না, প্রভু, আমার কথা শুনুন । আমি আপনাকে ক্ষেতটিও দিচ্ছি, আর এর মধ্যে যে গুহ৷ আছে সেটিও দিচ্ছি। আমার জাতির লোকদের সামনে আমি আপনাকে তা দিচ্ছি। আপনার মৃতাকে কবর দিন ।”

  12. ১২আব্রাহাম সেই দেশের লোকদের সামনে নত হলেন।

  13. ১৩তিনি দেশের লোকদের সামনে এফ্রোণকে বললেন, “আপনি যদি সত্যিই রাজি হন, তবে আমার কথা শুনুন । আমি ক্ষেতের দাম দেব। আপনি আমার কাছ থেকে তা গ্রহণ করুন, তারপর আমি সেখানে আমার মৃতাকে কবর দেব।”

  14. ১৪এফ্রোণ আব্রাহামকে উত্তর দিল,

  15. ১৫“প্রভু, আমার কথা শুনুন । চারশো শেকেল রুপোর জমি - আমার ও আপনার মধ্যে সেটা কী? আপনার মৃতাকে কবর দিন ।”

  16. ১৬আব্রাহাম এফ্রোণের কথা শুনলেন। এফ্রোণ হেতের সন্তানদের সামনে যে পরিমাণ রুপোর কথা বলেছিল, আব্রাহাম তা ওজন করে দিলেন: ব্যবসায়ীদের প্রচলিত মাপে চারশো শেকেল রুপো।

  17. ১৭এইভাবে মন্রের কাছে মখপেলায় এফ্রোণের ক্ষেত, ক্ষেতের গুহা, এবং ক্ষেতের চারপাশের সব গাছ,

  18. ১৮হেতের সন্তানদের সামনে, নগরের ফটকে প্রবেশকারী সকলের সামনে, আব্রাহামের সম্পত্তি হিসেবে প্রতিষ্ঠিত হল।

  19. ১৯এরপর আব্রাহাম তার স্ত্রী সারাকে মন্রের কাছে, অর্থাৎ হেবরোনে, কানান দেশে মখপেলার ক্ষেতের গুহায় কবর দিলেন।

  20. ২০ক্ষেত ও এর গুহ৷ হেতের সন্তানদের কাছ থেকে আব্রাহামের জন্য কবরস্থানের সম্পত্তি হিসেবে স্থায়ী হল।