আদিপুস্তক ২৮
১ইসহাক যাকোবকে ডেকে আশীর্বাদ করলেন এবং নির্দেশ দিলেন, “তুমি কানানীয় মেয়েদের মধ্যে থেকে স্ত্রী নেবে না।
২উঠে পদ্দন-আরামে যাও, তোমার মাতামহ বথুয়েলের ঘরে। সেখানে তোমার মায়ের ভাই লাবনের কন্যাদের মধ্যে থেকে নিজের জন্য স্ত্রী গ্রহণ করো।
৩সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন, তোমাকে ফলবান ও বহুগুণে বৃদ্ধি করুন, যাতে তুমি বহু জাতির সমাবেশ হও ।
৪তিনি আত্রাহামের আশীর্বাদ তোমাকে এবং তোমার সঙ্গে তোমার বংশধরদের দিন, যাতে তুমি যে দেশে অতিথি হিসেবে বাস করছ, সেই দেশ অধিকার করো - যে দেশ ঈশ্বর আত্রাহামকে দিয়েছেন ।”
৫ইসহাক যাকোবকে বিদায় দিলেন। সে পদ্দন-আরামে, আরামীয় বধুয়েলের পুত্র লাবনের কাছে গেল; লাবন ছিল
৬এষো দেখল, ইসহাক যাকোবকে আশীর্বাদ করে পদ্দন-আরামে স্ত্রী নিতে পাঠিয়েছেন, এবং তাকে আশীর্বাদ করার সময় বলেছেন, “কানানীয় মেয়েদের মধ্যে থেকে স্ত্রী নিও না।”
৭সে আরও দেখল, যাকোব পিতা-মাতার কথা শুনে পদ্দন-আরামে চলে গেছে।
৮এষৌ বুঝল যে কানানীয় মেয়েরা তার পিতা ইসহাকের চোখে অপ্রীতিকর।
৯তাই এষৌ ইশ্মায়েলের কাছে গেল এবং আগের স্ত্রীদের সঙ্গে আরও একজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করল: আব্রাহামের
১০যাকোব বেরশেবা থেকে বেরিয়ে হারানের দিকে গেল।
১১সে এক জায়গায় পৌঁছে রাত কাটাল, কারণ সুর্য ডুবে গিয়েছিল। সে সেই জায়গার পাথরগুলোর মধ্যে একটি নিয়ে মাথার নিচে রাখল এবং সেখানে শুয়ে পড়ল।
১২সে স্বপ্নে দেখল, পৃথিবীতে দাড়ানো একটি সিঁড়ি আকাশ পর্যন্ত পৌছেছে । ঈশ্বরের দূতের৷ তাতে ওঠানামা করছে।
১৩আর দেখল, প্রভু তার উপরে দাড়িয়ে বলছেন, “আমি প্রভু, তোমার পিত৷ আত্রাহামের ঈশ্বর এবং ইসহাকের ঈশ্বর যে ভূমিতে তুমি শুয়ে আছ, আমি তা তোমাকে ও তোমার বংশধরকে দেব।
১৪তোমার বংশধর পৃথিবীর ধূলোর মতো হবে। তুমি পশ্চিম, পূর্ব, উত্তর ও দক্ষিণে বিস্তৃত হবে। তোমার ও তোমার বংশধরের মধ্যে পৃথিবীর সব পরিবার আশীর্বাদ পাবে ।
১৫দেখো, আমি তোমার সঙ্গে আছি। তুমি যেখানে যাবে, আমি তোমাকে রক্ষা করব এবং তোমাকে এই দেশে ফিরিয়ে আনব। আমি তোমাকে ছাড়ব না, যতক্ষণ ন৷ আমি তোমাকে যা বলেছি তা পূর্ণ করি।”
১৬যাকোব ঘুম থেকে জেগে বলল, “নিশ্চয়ই প্রভু এই জায়গায় আছেন, আর আমি তা জানতাম না ।”
১৭সে ভয় পেয়ে বলল, “এই জায়গা কত ভয়ংকর ও পবিত্র! এটি ঈশ্বরের ঘর ছাড়৷ আর কিছু নয়; এটি আকাশের দ্বার 1” পৃষ্ঠা 15
১৮ভোরে যাকোব উঠে যে পাথর মাথার নিচে রেখেছিল, তা স্তম্ভ হিসেবে দাড় করাল এবং তার ওপর তেল ঢালল।
১৯সে সেই জায়গার নাম রাখল বেখেল; আগে সেই নগরের নাম ছিল লুজ।
২০যাকোব একটি মানত করে বলল, “যদি ঈশ্বর আমার সঙ্গে থাকেন, আমি যে পথে যাচ্ছি সেখানে আমাকে রক্ষা
২১এবং আমাকে শান্তিতে আমার পিতার ঘরে ফিরিয়ে আনেন, তবে প্রভুই আমার ঈশ্বর হবেন।
২২আর এই পাথর, যা আমি স্তম্ভ হিসেবে দাড় করালাম, ঈশ্বরের ঘর হবে। তুমি আমাকে যা দেবে, তার দশমাংশ আমি অবশ্যই তোমাকে দেব ।”