যোহন ১
১আদিতে বাক্য ছিলেন, এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং বাক্য ঈশ্বর ছিলেন।
২তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন।
৩সকলই তাঁর দ্বারা হল; এবং যা কিছু হয়েছে, তার কিছুই তাঁহা ব্যতিরেকে হয় নেই।
৪তাঁতেই জীবন ছিল, এবং সেই জীবন মনুষ্যদের জ্যোতি ছিল।
৫আর সেই জ্যোতি অন্ধকারের মধ্যে দীপ্তি দিচ্ছে, ও অন্ধকার তা গ্রহণ করল না।
৬এক জন মনুষ্য উপস্থিত হলেন, তিনি ঈশ্বরের নিকট থেকে প্রেরিত, তাঁর নাম যোহন।
৭তিনি সাক্ষ্যের জন্য এসেছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন, যেন সকলে তাঁর দ্বারা বিশ্বাস করে।
৮তিনি সেই জ্যোতি ছিলেন না, কিন্তু এসেছিলেন, যেন সেই জ্যোতির বিষয়ে সাক্ষ্য দেন।
৯সেই সত্য জ্যোতি ছিলেন, যিনি জগতে এসে প্রত্যেক মনুষ্যকে দীপ্তি দান করেন।
১০তিনি জগতে ছিলেন, এবং জগৎ তাঁর দ্বারা হয়েছিল, কিন্তু জগৎ তাঁকে চিনিল না।
১১তিনি নিজের অধিকারে এলেন, আর যারা তাঁর নিজস্ব, তারা তাঁকে গ্রহণ করল না।
১২কিন্তু যত লোক তাঁকে গ্রহণ করল, সেই সকলকে, যারা তাঁর নামে বিশ্বাস করে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন;
১৩তারা রক্ত থেকে নয়, মাংসের ইচ্ছা থেকে নয়, মনুষ্যের ইচ্ছা থেকে নয়, কিন্তু ঈশ্বর থেকে জাত।
১৪আর সেই বাক্য মাংসে মূর্ত্তিমান হলেন, এবং আমাদের মধ্যে প্রবাস করলেন; আর আমরা তাঁর মহিমা দেখলাম, যেমন পিতা থেকে আগত একজাতের মহিমা — অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ।