Skip to content
যোহন১৪

যোহন ১৪

  1. তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক; ঈশ্বরে বিশ্বাস কর, আমাতেও বিশ্বাস কর।

  2. আমার পিতার গৃহে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত, তোমাদিগকে বলিতাম; কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যেতেছি।

  3. আর যদি যাই, ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তবে পুনরায় আসিব, এবং আমার কাছে তোমাদিগকে নিয়ে যাব; যেন আমি যেখানে থাকি, তোমরাও সেইখানে থাক।

  4. আর আমি কোথায় যেতেছি, তা তোমরা জান, এবং সেই পথও জান।

  5. থোমা তাঁকে বললেন, প্রভু, নিজে কোথায় যেতেছেন, তা আমরা জানি না, পথ কেমন করে জানিব?

  6. যীশু তাঁকে বললেন, আমিই পথ ও সত্য ও জীবন; আমা দিয়ে না এলে কেহ পিতার কাছে আইসে না।

  7. তোমরা যদি আমাকে জানতে, তবে আমার পিতাকেও জানতে; এই সময় থেকে তোমরা তাঁকে জানতেছ ও দেখেছ।

  8. ফিলিপ তাঁকে বললেন, প্রভু, পিতাকে আমাদিগকে দেখান, তাই আমাদের যথেষ্ট।

  9. যীশু তাঁকে বললেন, ফিলিপ, এত কাল আমি তোমাদের সঙ্গে আছি, আর তুমি কি আমাকে জান নেই? যে আমাকে দেখেছে, সে পিতাকে দেখেছে; তুমি কেমন করে বলিতেছ, পিতাকে আমাদিগকে দেখান?

  10. ১০তুমি কি বিশ্বাস কর না যে, আমি পিতাতে আছি, এবং পিতা আমাতে আছেন? আমি যে সকল কথা তোমাদিগকে বলছি, তা নিজা থেকে বলছি না; কিন্তু পিতা আমাতে অবস্থিতি করে নিজ কর্ম করছেন।

  11. ১১তোমরা আমার বাক্যে বিশ্বাস কর যে, আমি পিতাতে আছি, এবং পিতা আমাতে আছেন; নয় ত সেই কর্মের জন্য বিশ্বাস কর।

  12. ১২সত্য, সত্য, আমি তোমাদিগকে বলছি, যে কেহ আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কর্ম করি, সে ও সেই সকল করবে, এবং এ থেকেও বড় বড় কর্ম করবে।

  13. ১৩আর তোমরা আমার নামে যে কিছু প্রার্থনা করবে, তা আমি সাধন করব, যেন পিতা পুত্রে মহিমান্বিত হন।

  14. ১৪যদি আমার নামে আমার কাছে কিছু প্রার্থনা কর, তবে আমি তা সাধন করব।

  15. ১৫তোমরা যদি আমাকে প্রেম কর, তবে আমার আজ্ঞা সকল পালন করবে।

  16. ১৬আর আমি পিতার কাছে নিবেদন করব, ও তিনি তোমাদিগকে আর এক সহায় দান করবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন,

  17. ১৭তিনি সত্যের আত্মা; জগৎ তাঁকে গ্রহণ করতে পারে না, কারণ তারা তাঁকে দেখে না, তাঁকে জানেও না; তোমরা তাঁকে জান, কারণ তিনি তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন, ও তোমাদের অন্তরে থাকবেন।

  18. ১৮তোমাদিগকে অনাথ রাখিয়া যাব না; আমি তোমাদের কাছে আসছি।