Skip to content
গীতসংহিতা

গীতসংহিতা

  1. ধন্য সেই ব্যক্তি, যে দুষ্টদের পরামর্শে চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না।

  2. কিন্তু প্রভুর ব্যবস্থায় আনন্দ করে, ও দেবারাত্র তাঁর ব্যবস্থা ধ্যান করে।

  3. সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ হবে, যা ঋতুকালে ফল দেয়, এবং যার পত্রও ম্লান হয় না; আর সে যা কিছু করে, তাতেই কৃতকার্য হয়।

  4. দুষ্টেরা তদ্রূপ নয়; কিন্তু তারা বায়ুতাড়িত তুষের সদৃশ।

  5. এই কারণ বিচারে দুষ্টেরা, ও ধার্মিকদের মণ্ডলীতে পাপীরা দাঁড়াইতে পারিবে না।

  6. কারণ প্রভু ধার্মিকদের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ নষ্ট হবে।