Skip to content
গীতসংহিতা১২১

গীতসংহিতা ১২১

  1. আমি পর্বতমালার দিকে নিজ চক্ষু তুলিব; আমার সাহায্য কোথা থেকে আসিবে?

  2. প্রভু থেকে আমার সাহায্য আসে, যিনি আকাশমণ্ডল ও পৃথিবীর নির্মাতা।

  3. তিনি তোমার চরণ বিচলিত থেকে দেবেন না, তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না।

  4. দেখ, ইস্রায়েলের রক্ষক ঢুলিয়া পড়িবেন না, নিদ্রিতও হবেন না।

  5. প্রভু তোমার রক্ষক, প্রভু তোমার দক্ষিণ পাশে তোমার ছায়া।

  6. দেবসে সূর্য্য তোমাকে আঘাত করবে না, রাত্রিতে চন্দ্রও করবে না।

  7. প্রভু সমস্ত মন্দ থেকে তোমাকে রক্ষা করবেন, তিনি তোমার প্রাণকে রক্ষা করবেন।

  8. প্রভু এখন অবধি অনন্তকাল পর্যন্ত তোমার গমনাগমন রক্ষা করবেন।