গীতসংহিতা ২৩
১প্রভু আমার পালক, আমার অভাব হবে না।
২তিনি আমাকে সরস চারণস্থানে শুতে দেন, তিনি আমাকে বিশ্রাম-জলের তীরে নিয়ে যান।
৩তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন, তিনি নিজ নামের গুণে আমাকে ধর্মপথে গমন করান।
৪মৃত্যুচ্ছায়ার উপত্যকা দিয়ে গেলেও আমি অমঙ্গলের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে সঙ্গে আছ; তোমার পাঁচনি ও তোমার যষ্টি আমাকে সান্ত্বনা করে।
৫তুমি আমার শত্রুগণের সামনে আমার জন্য মেজ সাজাইয়া থাক, তুমি আমার মস্তক তৈলাভিষিক্ত করেছ; আমার পানপাত্র উথলিয়া পড়িতেছে।
৬সত্যই, মঙ্গল ও দয়া আমার জীবনের সমুদয় দিন আমার অনুগামী হবে, এবং আমি দীর্ঘকাল প্রভুর গৃহে বাস করব।